• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা
  • সাঘাটা

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবিরকর্মী নিহত, দাফন সম্পন্ন-গ্রামজুড়ে শোকের ছায়া

গাইবান্ধা প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২৬, ১৪:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নৃশংসভাবে খুন হওয়া ইসলামী ছাত্রশিবিরের কর্মী সালাউদ্দিনের জানাজা ও দাফন ঘিরে এলাকায় গভীর শোক নেমে এসেছে। রোববার (৯ আগষ্ট) ভোর থেকে হাজারো মানুষ ভিড় করেন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামে। সকাল ৯টার দিকে বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সালাউদ্দিনের নামাজে জানাজা সম্পন্ন হয়। এসময় স্বজনরা, স্থানীয়, বন্ধু-সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এর আগে শনিবার রাত ২টার দিকে সালাউদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়ি বোনারপাড়া শিমুল তাইড়ে পৌছায়। তিনি ওই গ্রামের সামছুল হক দুদুর ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে ফাজিল পাস (ডিগ্রী) করেন। জানাজায় অংশ নিতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম,গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মাওলানা নজরুল ইসলামসহ দূরদূরান্ত থেকে হাজারো মুসল্লিরা ছুটে আসেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহের দাফন সম্পন্ন করা হয়। মায়ের আহাজারি, স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে শেষবিদায়ের মুহূর্ত। পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সালাউদ্দিনের তিন ভাই, বোন নাই। ভাইদের মধ্যে সালাউদ্দিন সবার ছোট। বড় ভাই মোশারফ হোসেন সাব্বির (৪০) ও সাদিকুল ইসলাম (৩৫)। তার বাবা সামছুল হক দুদু। সালাউদ্দিনের মা বিলকিস বেগম (৬৫) বাড়ির আঙিনায় বিলাপ করছেন আর মূর্ছা যাচ্ছেন। আত্নীয়স্বজনরা তাকে শান্তনা দিচ্ছেন। এসময় তিনি কান্নাকণ্ঠে বলছেন, আমার সাল্লাউদ্দিন ছোট বেলা থেকেই শান্ত। কারো সাথে কোন রাগ করত না। আমার ছেলে তো কারও ক্ষতি করে নাই। তাহলে কেন তাকে এভাবে হত্যা করল ওরা। আমার ছেলে আমাকে ফিরে দাও। মানুষ হয়ে মানুষকে এভাবে মারে। আমি তাদের ফাঁসি চাই। বিচার চাই। চলতি বছরের ২১ জুন বিকেলে ৩ টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে যুবদলের ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির সাইফুল ইসলাম বারী ও সালাউদ্দিন গুরুতর আহত হন। ওই ঘটনায় সাইফুল ইসলাম বারী ওইদিন মারা যান এবং সালাউদ্দিনকে প্রথমে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনত হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। প্রায় ৪৮ দিন চিকিসাধীন অবস্থায় গতকাল শনিবার (৮ আগষ্ট) সকাল ৭ টা ৪০ মিনিটে মারা যান। দুই খুনের সুত্রপাত

আরও পড়ুন

শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মোড়েলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

পুলিশ ও স্থানীয়রা জানান, সাঘাটার উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুলের কথার কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের মাধ্যমে সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়। এরপর উপজেলা চত্বর থেকে সবাই চলে যায়। এ ঘটনার কয়েক মিনিট পর বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার লোকজন কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পথ রোধ করে বোনারপাড়া চৌমাথায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন ঘটনাস্থলে যান এবং অবরুদ্ধ শিক্ষককে ছাড়ানোর চেষ্টা করেন।

এসময় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, যুবদল নেতা মোনারুল ও জব্বারসহ ১০/১৩ জন ধারালো অস্ত্র নিয়ে শিবির কর্মী সালাউদ্দিনের ওপর হামলা করে। এসময় হামলাকারিরা সালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। পরে বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এগিয়ে আসলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার উপর ফেলে গলায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে শিবির নেতা সাইফুল্লাহ বারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। এদিকে, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই হামলার মূল অভিযুক্ত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ওরফে মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার (২২ জুন) রাতে নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ৬ জনের নাম উল্লখ ও ১৪/১৫ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। এ মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে এজাহার নামনীয় তিনজন ও জড়িত সন্দেহ একজন। সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা বলেন শিবিরের দুইজনকে দীন দুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে। সালাউদ্দিনের মৃত্যুর খবরে পরিবারের আহাজারি, স্বজনদের কান্নায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। সালাউদ্দিন অত্যন্ত নম্র ও ভদ্র মানুষ ছিলেন । সালাহউদ্দিন ভাইয়ের প্রথম জানাজার নামাজ রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ গ্রামের বাড়ীতে আনা হয়। ইতিমধ্যে জেলা জামায়াতের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন আজ সকালে সালাউদ্দিনের লাশ তাঁর নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএম

  • গাইবান্ধা
  • ছাত্রশিবির
  • নিহত
  • ছাত্রদল
এ সম্পর্কিত আরও খবর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত 
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।